কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানিদের ওপর চড়াও মোদি, সিন্ধু পানিচুক্তি বাতিল

ভারতেদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি : সংগৃহীত
ভারতেদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ওপর চড়াও হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছেন মোদি। সকল পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ভারত। ফলে দেশটিতে থাকা সকল পাকিস্তানিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

প্রদিবেদনে বলা হয়েছে, ওয়াঘা-আট্টারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ফেরার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১মের মধ্যে তাদের দেশে ফিরে যেতে হবে।

বুধবার নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি বাতিল করা হয়েছে। দেশটির সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার পর কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া নিজের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি হামলার তীব্র নিন্দা করে বলেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, ভারত সন্ত্রাসের সামনে কখনো মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X