কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক তথ্য

কাশ্মীরে সন্ত্রাসী হামলা
কাশ্মীরে প্রশাসনের অবস্থান। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক ভারতীয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের গাইড হিসেবে কাজ করেছিলেন অনন্তনাগের স্থানীয় এক সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, তার সহযোগীতায় এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অভিযুক্ত ওই সন্ত্রাসীর নাম নাম আদিল ঠোকর ওরফে আদিল গুরি।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। গত বছরে তিনি আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, আদিল ঠোকর অনন্তনাগেই রয়েছেন। পাকিস্তান থেকে আসার পর বেশ কয়েকবার তাকে দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাম ও বৈসরনের ভৌগোলিক অবস্থান নিয়ে টনটনে জ্ঞান রয়েছে তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈসরনের এক পাশে ঘন পাইনের জঙ্গলেই সন্ত্রাসীরা অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রের দাবি, লুকানো এবং হামলা চালিয়ে পালানোর জন্য জঙ্গলকে ব্যবহারে সাহায্য করেছিলেন তিনি। তাদের লুকানো এবং জমালার আগে পরিদর্শন সবকিছুর ব্যবস্থা করা হয়েছিল। আদিলই এসব ব্যবস্থা করেছিলেন।

উল্লেখ্য, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X