কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সেনাদের হামলায় তিন ভারতীয় নিহত

ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত দিক থেকে হঠাৎ করেই এলওসি বরাবর গুলি ও কামানের গোলা ছোড়া হয়। সেই গোলাবর্ষণে প্রাণ হারান তিন সাধারণ মানুষ। বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেধর এলাকায়।

এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিপরীত দিক থেকে পরিকল্পনাহীনভাবে গুলি চালানো হয়েছে, যাতে নিরীহ মানুষ হতাহত হয়েছেন। আমরা যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাচ্ছি।’

সেনাবাহিনী জানিয়েছে, বুধবার মধ্যরাতে, যখন ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, ঠিক সেই সময়েই সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তান সেনারা অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে।

এই হামলায় প্রাণ হারিয়েছেন তিন নিরীহ বেসামরিক মানুষ। আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের এই উসকানিমূলক হামলার উপযুক্ত ও কড়া জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে, অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অন্যদিকে, ভারতীয় হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১০

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১১

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৩

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৪

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৫

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৮

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৯

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X