কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি হামলার পরপরই সংবাদ সম্মেলন স্থগিত ভারতীয় বাহিনীর

পাকিস্তানের সামরিক বাহিনী ‘বুনিয়ান মারসুস’ নামে নতুন অভিযান শুরু করেছে। ছবি: রয়টার্স
পাকিস্তানের সামরিক বাহিনী ‘বুনিয়ান মারসুস’ নামে নতুন অভিযান শুরু করেছে। ছবি: রয়টার্স

ভারতীয় সামরিক স্থাপনাগুলোর ওপর পাকিস্তানের সামরিক বাহিনী ‘বুনিয়ান মারসুস’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে—এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। সাম্প্রতিক এ অভিযানের অংশ হিসেবে ভারত ও ভারত-শাসিত কাশ্মীরের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের গণমাধ্যম।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি, তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে। একই সূত্রে আরও বলা হয়েছে, পাকিস্তান কমপক্ষে তিনটি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ভারতীয় লক্ষ্যের দিকে নিক্ষেপ করেছে।

তবে আলজাজিরা জানিয়েছে, এসব দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

'বুনিয়ান মারসুস' নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। এটি পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

পাকিস্তান জানায়, ভারতের হামলায় নূর খান, মুরিদ ও শোরকোট বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। এই হামলার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়, যার ফলে ভারতের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই অভিযানে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে নয়। তবে, এই উত্তেজনা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও বড় সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X