কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, কড়া বার্তা ভারতের

সংবাদ সম্মেলনকালে ভারতীয় পররাষ্ট্র সচিব। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনকালে ভারতীয় পররাষ্ট্র সচিব। ছবি : সংগৃহীত

ভারত এবং পাকিস্তান উভয় দেশই যুদ্ধ বিরুদ্ধে সম্মত হয়েছে। তবে এর এক ঘণ্টা যেতে না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা হয়। ভারতশাসিত এ অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত।

শনিবার (১১ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় পাকিস্তানকে কড়া বার্তাও দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক ঘণ্টা ধরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরাও এই লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।

তিনি বলেন, আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।

বিক্রম মিশ্রি কড়া বার্তা দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা কঠোরভাবে মোকাবেলা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া আছে।

এর আগে, যুদ্ধবিরতিতে সম্মত হয় হয়েছে ভারত-পাকিস্তান। তবে এর এক ঘণ্টা যেতে না যেতেই ভারতের কাশ্মীরে ড্রোন হামলা হয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে বলেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারত ও পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে তিনি এ পোস্ট দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X