কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

‘হতাশায় মোদি’ নিতে পারেন বেপরোয়া সিদ্ধান্ত, সতর্ক পাকিস্তান

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাপে পড়ে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, ‘মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। হতাশা থেকে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন, আর তেমনটা হলে পাকিস্তান কঠোর জবাব দেবে।’

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত হলে এমনকি ভারতের মিত্ররাও মোদির পাশে না-ও দাঁড়াতে পারেন।’

তিনি জানান, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়নি, বরং যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সমর্থনেই তা হয়েছে।

খাজা আসিফ দাবি করেন, চলমান সংঘাতে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ৭৭টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। তিনি বলেন, ‘এই সংঘাতে সাইবার যুদ্ধেও আমরা এগিয়ে ছিলাম। ভারতের ডিজিটাল কাঠামো অচল করে দেওয়া সম্ভব হয়েছে।’

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তবে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X