কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালাল উত্তেজিত জনতা।
চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালাল উত্তেজিত জনতা।

জাতিগত সংঘাতে উত্তপ্ত পরিস্থিতির উদ্রেক হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। বিগত ৪২ দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে রাজ্যজুড়ে। এরই ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রীর বাসায় আগুন দিল উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার দিবাগত রাতে মনিপুরের রাজধানী ইম্ফালে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। প্রায় ১ হাজারেরও বেশি মানুষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিং এর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় মন্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।

বিক্ষুব্ধ জনতা ইম্ফাল জুড়ে কারফিউ তোয়াক্কা না করে কংবায় প্রতিমন্ত্রীর বাসায় পৌঁছে যায়। কর্মকর্তারা জানান, হামলার সময় প্রতিমন্ত্রীর বাসায় ৯ জন নিরাপত্তাবাহিনীর সদস্য, ৫ জন সিকিউরিটি গার্ড এবং আটজন অতিরিক্ত গার্ড ছিলেন। এক নিরাপত্তা কর্মী গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তেজিত জনতা চারিদিক থেকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

নিরাপত্তারক্ষীদের শীর্ষ কর্মকর্তা এল দিনেশ্বর বলেন, মানুষ সংখ্যায় এত বেশি ছিল যে আমরা কোনোভাবেই তাদের আটকাতে পারিনি। এক পর্যায়ে তারা সবদিক থেকে পেট্রোলবোমা ছুঁড়ে মারতে শুরু করে। তিনি আরও বলেন, প্রায় ১২শ মানুষ ছিল।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালাল উত্তেজিত জনতা। মে মাসের ওই হামলার সময় নিরাপত্তারক্ষীরা বাতাসে ফাঁকা গুলি ছুঁড়ে জনতাকে ছন্নছাড়া করার চেষ্টা করে।

এর আগে মে মাসের ৩ তারিখে মেতেই গোষ্ঠীর আদিবাসী হিসেবে অন্তর্ভুক্তিকরণের দাবির বিপক্ষে পার্বত্য অঞ্চলে 'আদিবাসী সংহতি মার্চ' থেকে এই সহিংসতার সূত্রপাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X