কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূপাতিত ৫ ভারতীয় যুদ্ধবিমান, স্বীকারোক্তি বিজেপি নেতার!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ছবি : সংগৃহীত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শুক্রবার (৩০ মে) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে দাবি করা হয়, সাক্ষাৎকারে স্বামী স্পষ্টভাবে বলেন, পাকিস্তান আমাদের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। তারা আমাদের বিমান ধ্বংস করতে চীনা যুদ্ধবিমান ব্যবহার করেছে।

তিনি জানান, পাকিস্তানের ব্যবহৃত চীনা প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমানগুলো ফরাসি প্রযুক্তিতে নির্মিত ভারতের রাফায়েল বিমানের তুলনায় অনেক বেশি কার্যকর ছিল।

সুব্রহ্মণ্যম স্বামী আরও বলেন, ভারতীয় বিমানবাহিনী পরাজিত হয়েছে মূলত চীনা যুদ্ধবিমান মোতায়েনের কারণে। পাকিস্তানের বিমানগুলো আমাদের ব্যবহৃত রাফায়েল বিমানের তুলনায় বেশি দক্ষতার প্রমাণ দিয়েছে।

এই প্রসঙ্গে ভারতের বহুল আলোচিত রাফায়েল চুক্তির সমালোচনা করে তিনি বলেন, রাফায়েল ভারতের চাহিদা অনুযায়ী উপযোগী নয়। এ নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু যতদিন মোদি প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন কোনো সুষ্ঠু তদন্ত হবে না।

বিজেপির এই সিনিয়র নেতা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে এই পরাজয়ের বিষয়ে কোনো জবাবদিহিতা নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুদ্ধবিমানের ক্ষতির একটি স্বাধীন ও উন্মুক্ত তদন্ত অসম্ভব, বলেন তিনি।

এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের কোনো ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নেতার এমন স্বীকারোক্তি বিরল এবং তা ভারতের প্রতিরক্ষা নীতির দুর্বল দিকগুলোর প্রতি দৃষ্টিপাত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X