কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

হাল তেজাস এমকেএয়ান এ। ছবি : সংগৃহীত
হাল তেজাস এমকেএয়ান এ। ছবি : সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনী নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমানবাহিনীতে।

সোমবার (০৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ইন্ডিয়া। এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংকস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এ ছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X