কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণের হাত-পা বাঁধল পুলিশ

তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবি : সংগৃহীত
তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে হাত-পা বেঁধে মাটিতে চেপে ধরে পুলিশ। এমনকি দুজন হাঁটু গেড়ে তার ওপর বসে ছিলেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিওয়ার্ক বিমানবন্দরে ওই ঘটনা ঘটে।

গত রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিওয়ার্ক বিমানবন্দর থেকে কুনাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় ওই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ভুক্তভোগী তরুণকে মাটিতে ফেলে চেপে ধরেছে পুলিশ। এরপর দুজন তার দেহের ওপর বসে পড়েন। এ সময় অন্যরা তরুণকে পিছমোড়া করে হাতকড়া পরান।

ঘটনার আকস্মিকতায় তরুণ কাঁদতে শুরু করেন। এ সময় তার শ্বাস কষ্টও হচ্ছিল।

ভিডিও পোস্টকারী কুনাল বলেন, সম্ভবত ওই তরুণকে নিওয়ার্ক থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছিল। তিনি তো অপরাধী নন। তবু কর্তৃপক্ষ তার সঙ্গে এমন আচরণ কেন করল।

এ ঘটনাকে মানবিক ট্র্যাজেডি উল্লেখ করে তিনি লিখেন, ওই তরুণ কারও ক্ষতি করেননি। স্বপ্ন ধাওয়া করে ‍যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

এদিকে তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নরেন্দ্র মোদির দুর্বল পররাষ্ট্র নীতির সমালোচনা করছেন । তারা বলছেন, ভারতের তীব্র প্রতিবাদ করার মানসিকতা না থাকায় অভিবাসীরা আক্রান্ত হচ্ছেন।

সমালোচনার পর নড়েচড়ে বসেছে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু যোগাযোগের পর কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রব্যাপী অভিযানে হাজারো অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

তবে যখন কেউ উগ্র আচরণ করেন, বিমানে উঠতে চান না তখন হাত-পা বাঁধে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণও উগ্র আচরণ করেছিলেন। বিমানের অন্য যাত্রীদের জন্য হুমকি মনে করে পুলিশ এ ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে থাকতে পারে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X