কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

৪ ছেলেকে নিয়ে ট্রেনের নিচে মাথা দিলেন বাবা

রেললাইন। ছবি : সংগৃহীত
রেললাইন। ছবি : সংগৃহীত

প্রায় এক ঘণ্টা ধরে রেললাইনের কাছে ফ্লাইওভারের নিচে চার শিশু ছেলেকে নিয়ে অপেক্ষা করেন বাবা। তখনো সব স্বাভাবিক দেখাচ্ছিল। ট্রেন আসার পর হঠাৎ বাবা লাইনের ওপর চার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে যান। তিনি শক্ত করে শিশুদের ধরে রাখেন।

এ সময় আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা চিৎকার করতে থাকেন। শিশুরাও চিৎকার করে বাবার হাত ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাদের বাবা যেতে দিতে রাজি হয়নি। এ সময় গোল্ডেন টেম্পল এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এগিয়ে এসে পাঁচজনকেই পিষে ফেলে। খণ্ড খণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যান সবাই।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ নাগাদ ঘটে। প্রত্যক্ষদর্শীরা লোকটিকে রেললাইন ধরে হেঁটে যেতে দেখেছেন। তার কাঁধে দুটি শিশু এবং অন্য দুজনের হাত ধরে রেখেছিলেন তিনি।

ট্রেনচালক এ দৃশ্য দেখে বারবার হুইসেল দিয়ে সতর্ক করেন। তবু লোকটি নড়েননি। ছেলেদেরও সরতে দেননি।

ভারতের ফরিদাবাদে ট্রেনের ধাক্কায় নিহত বাবার নাম মনোজ মাহাতো। ৪৫ বছর বয়সী এ ব্যক্তির ছেলেদের বয়স তিন থেকে ৯ বছর।

বিহারের বাসিন্দা মনোজ মাহাতো তার স্ত্রী প্রিয়ার সাথে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। মাহাতো তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তুলে প্রায়ই ঝগড়া করতেন।

মঙ্গলবার সকালে তাদের সর্বশেষ ঝগড়ার পর মাহাতো বাড়ি থেকে বেরিয়ে যান। বলে যান, তিনি চার ছেলে - পবন (১০), কারু (৯), মুরলি (৫) এবং ছোটুকে (৩) পার্কে নিয়ে যাচ্ছেন।

পার্কে যাওয়ার পরিবর্তে মাহাতো তাদের রেললাইনে নিয়ে যান। পথে চিপস এবং কোমল পানীয় কিনে খাওয়ান।

দুর্ঘটনার পর পুলিশের একটি দল মৃতদেহগুলো রেললাইন থেকে সরিয়ে নেয়। পুলিশ মাহাতোর পকেটে একটি চিরকুট খুঁজে পায়। সেখানে তার স্ত্রীর ফোন নম্বর লেখা ছিল।

রেলওয়ে পুলিশ অফিসার রাজপাল বলেন, মাহাতো সন্দেহ করেছিলেন তার স্ত্রী অসতী। এই অবিশ্বাস তার চরম পদক্ষেপের একটি কারণ হতে পারে। খবর পেয়ে মাহাতোর স্ত্রী প্রিয়াকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তখন তিনি মৃতদেহগুলো দেখে অজ্ঞান হয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X