কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের সাহায্য না পেয়ে চোরাই গাড়ি উদ্ধারে স্বামী-স্ত্রীর অভিযান

গাড়ি। ছবি : সংগৃহীত
গাড়ি। ছবি : সংগৃহীত

গাড়ি চুরি হওয়ার পর পুলিশের কাছে ছুটে যান স্বামী-স্ত্রী। কিন্তু বারবার ধরনা দিয়েও কোনো সুরাহা হয়নি। পুলিশ জানিয়ে দেয়, ‘তারা খুব ব্যস্ত। এখন গাড়ি উদ্ধারে তদন্ত বা অভিযান কোনোটাই সম্ভব নয়।’ পুলিশের সাহায্য না পেয়ে হতাশ হয়ে পড়েন ওই দম্পতি। শেষমেশ নিজেরাই অভিযান চালান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লজিস্টিক সাপোর্ট না থাকায় চোরের কাছ থেকে অনেকটা চুরি করে গাড়ি উদ্ধার করতে হয় তাদের।

তাদের জাগুয়ার ই-পেস গাড়িটি এই মাসের শুরুতে তাদের বাড়ি থেকে চুরি হয়। গাড়িটিতে একটি গোস্ট ইমোবিলাইজার লাগানো ছিল। এ ছাড়া গাড়িতে একটি এয়ারট্যাগ লোকেটরও ছিল। লোকেটর ব্যবহার করে তারা নিজেদের গাড়ির অবস্থান দেখতে পাচ্ছিলেন। বিষয়টি পুলিশকে নিয়মিত জানাচ্ছিলেন ভুক্তভোগীরা।

শেষবার তারা যখন ৯৯৯ নম্বরে কথা বলে তখন পুলিশ জানায়, তদন্ত করার সময় তাদের নেই। তারা খুব ব্যস্ত। কখন তদন্ত শুরু করতে পারবে তাও নিশ্চিত নয়।

এমন পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যের দম্পতি মিয়া ফোর্বস পিরি ও মার্ক সিম্পসন। তবে লজিস্টিক সাপোর্ট না থাকায় তারা চোরের সঙ্গে সংঘাতে না গিয়ে কৌশল অবলম্বন করেন।

দ্য টাইমসের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম লন্ডনের ব্রুক গ্রিনে তাদের বাড়ি থেকে গাড়িটি চুরি হয়। এরপর গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদের নিজেদের গাড়ি ট্র্যাক করেন। চোরদের কাছ থেকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেন তারা।

প্রথমবার ৪ জুন পুলিশের কাছে গাড়ি হারানোর অভিযোগ করেন দম্পতি। এয়ারট্যাগ অনুযায়ী, গাড়িটি স্থানীয় সময় ভোর ৩:২০-এ তাদের বাড়ির বাইরে পার্ক করা ছিল। পরবর্তী আপডেটে গাড়িটি সকাল ১০:৩০-এ চিসউইকে ছিল। পুলিশের অনুপস্থিতিতেও দম্পতি সেখানে ছুটে যান।

গাড়িটি একটি নির্জন রাস্তায় পাওয়া যায়। চোরেরা গাড়ির ভেতরের অংশ এবং কার্পেট ছিঁড়ে ফেলে।

লিঙ্কডইন পোস্টে পিরি বলেন, নিজেদের গাড়ি ফিরিয়ে নেওয়ার অভিজ্ঞতা একপ্রকার মজার ছিল। কিন্তু এটা আমাকে ভাবায় যে, আমাদের কি এটা করার কথা? এটা স্বাভাবিক কিনা তা নয়, বরং পুলিশের এমন একটি সম্ভাব্য জটিল অপারেশনের তদন্তে কোনো আগ্রহ না থাকা ঠিক কি না?

মেট্রোপলিটন পুলিশ দম্পতির গাড়ি উদ্ধার করার পরে সাড়া দেয় এবং বলে একটি ফরেনসিক টিম গাড়িটি দেখতে আসবে।

পিরি বলেন, পুলিশ বলেছে- তারা কার্পেটের নিচে এবং ফিউজ বক্সে আঙুলের ছাপ খুঁজবে। কিন্তু আমরা গাড়িটি খুঁজে পাওয়ার পর অনেকে এটি স্পর্শ করেছে। এখন চোরের সন্ধান পাওয়া অনেক কঠিন।

তিনি আরও বলেন, পুলিশের ভূমিকা দুঃখজনক। যদি গাড়ি চুরি বা অন্যান্য অপরাধের জন্য শাস্তি পেতে না হয় তাহলে মানুষ খারাপ কাজ করা বন্ধ করবে কেন?

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X