বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৪:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক, সহায়তার প্রস্তাব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, `আমদাবাদে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। যেসব পরিবার এ দুর্ঘটনায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

অধ্যাপক ইউনূস আরও বলেন, `এই দুঃসময় ভারতের জনগণ ও সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্ম। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের জন্য আমাদের ভাবনা ও প্রার্থনা রয়েছে। প্রয়োজনে আমরা যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত আছি।'

এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, ফ্লাইটটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত দুই শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

বিমানটি যে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে, সেখানে থাকা ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফাইমা জানিয়েছে, এখনো ৫ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এবং অন্তত দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এনডিটিভির খবরে জানা গেছে, দুর্ঘটনায় ছাত্রাবাসে থাকা পাঁচজন মেডিকেল ছাত্র নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন স্নাতক এবং একজন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X