কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা

ভারত ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ভারত ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও নানা সংগঠনের সমর্থনকে ‘অমূল্য’ আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর বুধবার (২৫ জুন) দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়। তাতে, যারা ‘ন্যায়ের পক্ষে’ এবং ‘ইরানের সার্বভৌমত্বের পাশে’ দাঁড়িয়েছেন, তাদের প্রতি ইরানের জনগণ কৃতজ্ঞ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘যেসব স্বাধীনতাপ্রেমী ভারতীয়—রাজনৈতিক দল, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মী, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ— এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ।’

তেহরান উল্লেখ করে, এই সমর্থন ইরানি জনগণের মনোবলে দৃঢ়তা এনে দিয়েছে। তারা আরও জানায়, হামলার সময়ে প্রকাশ্যে বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে বার্তা ইরানের জনগণের সাহস ও দৃঢ়তাকে আরও শক্তিশালী করেছে।

তবে ইরান ভারতের সরকার নিয়ে আলাদা কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, এ নিরপেক্ষ অবস্থান ভারত-ইরান কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখারই অংশ।

উল্লেখ্য, গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল-ইরান উত্তেজনা আরও বেড়ে যায়। মঙ্গলবার এই সংকট প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা বুধবার পর্যন্ত কার্যকর ছিল।

ইরানি দূতাবাস আরও জানায়, এই আগ্রাসনের সময় ইরানের পাশে দাঁড়ানো কেবল রাজনৈতিক অবস্থান নয়। এটি ন্যায়বিচার, মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক।

তারা দাবি করে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময়ই আন্তর্জাতিক আইনের নীতিমালা মেনে চলার পক্ষে এবং সম্প্রসারণবাদ ও আগ্রাসনের বিরোধী। শেষে ইরান জানায়, যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বের জনগণ ও জাতিগুলোর ঐক্যই কেবল সত্যিকারের শান্তির পথ খুলে দিতে পারে। ভারতের জনগণের অবস্থান সে ঐক্যেরই প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X