কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝর্ণায় পিছলে যাচ্ছিলেন ৬ নারী, অতঃপর...

প্রাকৃতিক ঝর্ণা। ছবি : সংগৃহীত
প্রাকৃতিক ঝর্ণা। ছবি : সংগৃহীত

ঝর্ণায় ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েছেন ছয় নারী। তবে অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। তীব্র স্রোতে ভেসে যান তারা। তবে শেষ মুহূর্তে তাদের উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেসে যাওয়ার পর আলৌকিকভাবে ওই নারীরা উদ্ধার হয়েছেন। রোববার তাদের ভেসে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের বিহার রাজ্যের গয়া জেলার লাঙ্গুরিয়া পাহাড়ের ঝর্ণায় এ ঘটনা ঘটেছে।

প্রায় দুই মিনিটের এই ভিডিওতে দেখা যায়, ছয়জন নারী ঝর্ণার মাঝখানে আটকা পড়েছেন। এ সময় তাদের চারপাশে পানি তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে। প্রথমে একজন নারী একটি পাথরের ওপর দিয়ে পার হয়ে নিরাপদে উদ্ধার হন। একইভাবে, আরও তিনজন নারী পাথর পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু পানির স্রোতে ভেসে যান। এসময় বিশাল খাদে পড়ার আগমুহূর্তে গ্রামবাসী তাদের উদ্ধার করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝর্ণার অন্য পাশ থেকে পঞ্চম নারীকে উদ্ধার করা হয়েছে। এরপর ষষ্ঠ নারীকেও কিছুক্ষণ পর ঝর্ণার মাঝধান থেকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় একজন নারী পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্বাভাবিক আবহাওয়ার কারণে অনেকেই ঝর্ণায় উপভোগ করছিলেন। হঠাৎ করে পাহাড় থেকে পানির তীব্র স্রোত নেমে আসে, যার ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ছোটাছুটি শুরু করেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, লাঙ্গুরিয়া ঝর্ণায় এমন তীব্র পানির স্রোত তারা এর আগে কখনো দেখেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X