কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে ২০০ জনকে সীমান্তে আনল ভারত

আটক ২০০ জনকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়ে। ছবি : দেশগুজরাট.কম
আটক ২০০ জনকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়ে। ছবি : দেশগুজরাট.কম

ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী দুইশরও বেশি ব্যক্তিকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাদের বিশেষ একটি ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইটে করে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, এসব মানুষকে বাংলাদেশে পুশইন বা জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটক ২০০ জন সন্দেহভাজনকে একটি বিশেষ বিমানে করে বৃহস্পতিবার (৪ জুলাই) সীমান্ত রাজ্যগুলোর দিকে স্থানান্তর করা হয়েছে। তাদের ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে।

খবরে আরও জানানো হয়, বিএসএফের কাছে হস্তান্তরের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

গুজরাট পুলিশের বরাতে বলা হয়, গত দুই মাস ধরে এ রাজ্যে বসবাসরত অবৈধ বিদেশিদের শনাক্তে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এ অভিযানের আওতায় ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রথমে অস্থায়ী বন্দিশিবিরে রাখা হয় এবং পরে কঠোর নিরাপত্তায় বিমানবাহিনীর ঘাঁটিতে স্থানান্তর করা হয়।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং বিদেশি নাগরিকদের নিবন্ধন দপ্তর (FRRO)-এর সহায়তায় এই বিতাড়নের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এইসব ‘অবৈধ অভিবাসী’দের সীমান্তবর্তী রাজ্যে নামিয়ে দেওয়া হবে, যেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠাবে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের কেন্দ্রীয় সরকার ‘অবৈধ বিদেশি’ শনাক্ত ও দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া আরও জোরদার করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিভিন্ন রাজ্যে মাঝেমধ্যেই বাংলাদেশি ‘অবৈধ অভিবাসী’ বলে ধরপাকড় হয়। তবে এ ধরনের ব্যাপক আকারে এবং বিমানযোগে অভিবাসী স্থানান্তরের ঘটনা বিরল।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X