কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালান, তালাকের পর দুধ দিয়ে গোসল স্বামীর

দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদ্‌যাপন করেন মানিক আলি। ছবি : সংগৃহীত
দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদ্‌যাপন করেন মানিক আলি। ছবি : সংগৃহীত

স্ত্রী বারবার পালিয়ে যান প্রেমিকের সঙ্গে। তবে পরিবার ও লোকলজ্জার ভয়ে চুপ করে ছিলেন স্বামী। তবে দীর্ঘদিনের টানাপড়েনের পর অবশেষে আইনি বিচ্ছেদ সম্পন্ন করেন ওই ব্যক্তি। আর এই বিচ্ছেদ তিনি উদ্‌যাপন করেছেন অভিনব এক উপায়ে। চার বালতি দুধ দিয়ে গোসল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন ভিডিও।

জানা গেছে, ঘটনাটি ভারতের আসামের। দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদ্‌যাপন করা ওই ব্যক্তির নাম মানিক আলি। স্ত্রী বিচ্ছেদের মতো বিষয়ে তার এমন উদ্‌যাপন দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।

এনডিটিভি জানিয়েছে, বিচ্ছেদের খবর পাওয়ার পর তিনি চার বালতি দুধ এনে রীতিমতো গোসল করেন—এ যেন স্বস্তির নিঃশ্বাস বা নতুন জীবনের সূচনা। নিজের এই ‘স্বাধীনতা গোসলের’ ভিডিও নিজেই তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মানিক, যা ভাইরাল হতে সময় নেয়নি।

ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনের আঙিনায় দাঁড়িয়ে একের পর এক দুধের বালতি নিজের গায়ে ঢালছেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘আজ আমি মুক্ত। সে (স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের সম্মান ও শান্তির কথা ভেবে এতদিন চুপ ছিলাম। এখন যখন আইনিভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে, আমি আমার স্বাধীনতাকে দুধ দিয়ে গোসল করে উদ্‌যাপন করছি।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, মানিকের স্ত্রী কমপক্ষে দুবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এরপর দুজনের মধ্যে সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে যায় এবং উভয়ের সম্মতিতেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মানিকের এই উদ্‌যাপনকে ‘অসাধারণ স্বাধীনতার ঘোষণা’ হিসেবে দেখেছেন, আবার কেউ একে ‘অদ্ভুত ও নাটকীয়’ আচরণ বলেও মন্তব্য করেছেন।

তবে একথা নিশ্চিত—মানিক আলীর এই অভিনব বিচ্ছেদ-উদ্‌যাপন অনেকের মুখে হাসি ফোটালেও, সমাজে বিচ্ছেদ নিয়ে প্রচলিত একঘেয়ে দৃষ্টিভঙ্গির বাইরেই যে একটা বাস্তবতা আছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X