কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

কলেজ স্ট্রিটে তৃণমূলের বিক্ষোভ, বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গুজরাটে আটক প্রায় ৪৫০ জন(এপ্রিল, ২০২৫)। ছবি : পিটিআই
কলেজ স্ট্রিটে তৃণমূলের বিক্ষোভ, বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গুজরাটে আটক প্রায় ৪৫০ জন(এপ্রিল, ২০২৫)। ছবি : পিটিআই

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। বুধবার (১৬ জুলাই) রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মিছিলে ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

বিক্ষোভ মিছিলে মমতা  বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অভিযোগ, শুধু আসাম বা দিল্লি নয়- রাজস্থান, ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি অনেককে সীমান্ত পার করে পুশব্যাকও করা হয়েছে।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি?’

তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্তা করা হচ্ছে। তবে মানুষ তাদের জবাব দেবে, এবার ভোটে হারিয়ে বিজেপিকে আটক কেন্দ্রে পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে রাজ্য সরকার যে সরব ও সোচ্চার ভূমিকা নিচ্ছে- এটি তারই ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X