কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করলে দিল্লির বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ১ আগস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে।

ট্রাম্প আরও লেখেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, তবুও বহু বছর ধরে তাদের সঙ্গে আমরা খুব সীমিত পরিসরে বাণিজ্য করেছি। কারণ, তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভারতে এখনো কঠোর এবং আপত্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি ও সামরিক সরঞ্জাম কিনছে। এমন একটি সময়ে, যখন বিশ্ব চাইছে রাশিয়া যেন ইউক্রেনে গণহত্যা বন্ধ করে। অথচ ভারত ও চীন এই সংকটকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়েছে।

ট্রাম্প এটাও লেখেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে।

ট্রাম্পের আজকের ঘোষণায় দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য আলোচনা আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় জানানো হয়েছিল, ভারত ও যুক্তরাষ্ট্র একটি সমন্বিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তবে পাঁচ দফা আলোচনার পরও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আগস্টের শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে, সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারত সরকারের কর্মকর্তারা মনে করছেন ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হার আপাতত সাময়িক পদক্ষেপ, যা চলমান আলোচনার অংশ হিসেবেই দেখা যেতে পারে। তবে বিষয়টি কী মোড় নেয়, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার ফলাফলের ওপর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X