কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর সঙ্গে ঝগড়া, তিন সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিলেন নারী

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দিয়েছেন এক নারী। পরে সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন মা রীনা, তার তিন শিশুসন্তান হিমাংশু (৯), আনশি (৫) এবং প্রিন্স (৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামী অখিলেশের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে রীনার ঝগড়া হয়। পরে স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।

এনডিটিভি বলছে, শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করেন। এক পর্যায়ে একটি খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।

বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, আমরা খালের পানি কমিয়ে ডুবুরি মোতায়েন করি। ৫-৬ ঘণ্টা পর খালের পানি থেকে ওই নারী এবং তার তিন সন্তানের মরদেহ উদ্ধার হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্বামীর সঙ্গে বিবাদের পর রাতেই তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অখিলেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X