কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সোমবার (১১ আগস্ট) তারা এ ঘোষণায় জানায়, কার্যক্রম পরিচালনাসংক্রান্ত ইস্যুতে সমন্বয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটনে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের আহমেদাবাদে বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার দুই মাস পর এই ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া। ওই দুর্ঘটনায় ২৪২ আরোহী ও ক্রুর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। এ ছাড়া যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে মারা গেছে অন্তত ২০ জন। এবার এয়ার ইন্ডিয়া বলছে, বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনারে কিছু কাজ চলছে।

এয়ার ইন্ডিয়া বলছে, বৈশ্বিক চলাচল রুটের নেটওয়ার্কের কার্যক্রম ও সমন্বয় নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে। এয়ার ইন্ডিয়ার বহরে কিছু ঘাটতির কারণে আসলে এমন সিদ্ধান্ত। কারণ ২৬টি ড্রিমলাইনারকে এখন আপাতত কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছে। এসব বিমানে কাজ চলছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দূরের পথে যেতে এখন সংকট দেখা যাচ্ছে, এই ঘোষণা দেওয়ার এটাও আরেকটা কারণ।

যারা ১ সেপ্টেম্বর কিংবা এর পরের কোনো দিন বুকিং দিয়ে রেখেছেন, তাদের বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এ ছাড়া তারা চাইলে অন্য ফ্লাইটেও যেতে পারেন। আবার চাইলে পুরো বুকিং বাতিল করে অর্থ ফেরত নিতে পারেন।

এ ছাড়া আরও কিছু ব্যবস্থা রেখেছে এয়ারলাইন্সটি। তারা বলছে, যাত্রীরা চাইলে সরাসরি ওয়াশিংটন না গিয়ে অন্য কোথাও গিয়ে এরপর সেখান থেকে যেতে পারবেন। আলাস্কা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও ডেল্টাতে করে তারা যেতে পারবেন। সেক্ষেত্রে নামতে হবে নিউইয়র্ক, নিওয়ার্ক, শিকাগো ও সানফ্রান্সিসকো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X