কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আকাশে বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত

ভারতে আবারও মাঝ আকাশে বিপদে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। ওড়ার ১৮ মিনিট পরে গতিপথ পরিবর্তন করে সেটি জয়পুরে ফিরে আসে। তবে ঠিক কোন কারণে বিমানটি গন্তব্যে পৌঁছাতে পারেনি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মুম্বইগামী বিমানটি শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই বিমানটি আবার বিমানবন্দরে ফিরে আসে।

তবে শুক্রবার বিকেল পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সে কারণে পাইলট বিমানটি জয়পুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ক্ষয়ক্ষতি এড়াতে পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি।

অহমদাবাদ ভয়াবহ দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বিমান বেশ কয়েকটি ঝামেলায় পড়ে। শুক্রবারের বিপত্তি তার সর্বশেষ সংযোজন।

এর আগে গত সপ্তাহে ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদেই নেমেছেন। আগুন লাগার কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এআই৩১৫ প্লেনটি হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরই প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তারপরই সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সে ব্যবস্থাই করা রয়েছে প্লেনে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

প্রসঙ্গত, গত মাসে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। লন্ডনের অদূরে গ্যাটউইকে যাচ্ছিল সেটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। প্রাণ হারান বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জন। ওই ঘটনায় সর্বমোট প্রাণ হারিয়েছেন ২৬০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১১

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১২

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৩

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৪

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৫

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৯

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

২০
X