কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে দুই যাত্রী তেলাপোকা দেখার কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

কর্তৃপক্ষ এ বিষয়ে দায় স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলছে, মাঝে মাঝে পোকামাকড় ঢুকে যায়।

বিমানে তেলাপোকা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মাটিতে অবস্থানকালে মাঝে মাঝে বিমানে পোকামাকড় ঢুকে যায়। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে ও আরামদায়ক যাত্রার জন্য তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল।

এনডিটিভি বলছে, এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানে এ ঘটনাটি ঘটে। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ কলকাতা পর্যন্ত যাত্রায় দুই যাত্রী দুঃখজনকভাবে কিছু ছোট তেলাপোকার উপস্থিতির কারণে বিরক্ত হন। কলকাতায় নির্ধারিত জ্বালানি সরবরাহের বিরতিতে বিমানটির গভীর পরিষ্কার কার্যক্রম চালানো হয় বলে জানায় সংস্থাটি। এরপর বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।

ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে তেলাপোকার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করা যায়।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড্ডয়নের আগে কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল করা হয়েছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X