কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদেই নেমেছেন। তারা সবার নিরাপদে আছেন। আগুন লাগার কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এআই৩১৫ প্লেনটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরই প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তার পরই সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সেই ব্যবস্থাই করা রয়েছে প্লেনে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। লন্ডনের অদূরে গ্যাটউইকে যাচ্ছিল সেটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। প্রাণ হারান বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জন। ওই ঘটনায় সর্বমোট প্রাণ হারিয়েছেন ২৬০ জন।

আহমেদাবাদের দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি প্লেনে বিপত্তি দেখা যায়। সোমবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ ফ্লাইটটির। বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লির বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন ওই ফ্লাইটের পাইলটেরা। রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল প্লেনটি। রানওয়ে ছেড়ে ওড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে আচমকা ব্রেক কষেন পাইলট। রানওয়েতেই দাঁড়িয়ে পড়ে প্লেনটি।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X