কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের পূর্বপরিচিত। ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে ওই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম থানার পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৃদ্ধের দাবি, তাকে জমির দ্বন্দ্বে ফাঁসানো হচ্ছে। এমন কাজ তিনি করেননি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার বিকেলে মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে দশ বছরের ওই শিশু খেলছিল। সেখান থেকে তাকে ডেকে খোলা মাঠে নিয়ে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে মেয়েটি। কী হয়েছে, জিজ্ঞাসা করলে মাকে বিস্তারিত জানায়। এরপর অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন শিশুর স্বজনরা।

এ সময় অভিযুক্ত এবং তার পরিবার অভিযোগ উড়িয়ে দেন। এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় সালিশি সভা ডাকা হয়। কিন্তু ভুক্তভোগীর পরিবার সমঝোতা করতে রাজি না হয়ে পুলিশের দ্বারস্থ হয়। খবর পেয়ে রাতেই পুলিশ বৃদ্ধকে হেফাজতে নেয়।

অভিযুক্তের পরিবারের দাবি, মেয়েটির পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিবাদ চলছে। তাই তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, দুপক্ষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হবে। তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X