কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অতিরিক্ত গরমে ৩৪ মৃত্যু

ভারতে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
ভারতে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত সবাই উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা। তারা বালিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন।

এনডিটিভি জানায়, শুক্রবার (১৬ জুন) বালিয়া জেলার স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন। মৃতদের বেশিরভাগই ৬০ বা তার বেশি বছর বয়সী ছিলেন।

বালিয়ার প্রধান মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার গণমাধ্যমকে বলেন, গরমের কারণে প্রতিদিন অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৪ জন। বয়স্করা গরমে সবচেয়ে বেশি আশঙ্কার ভেতর আছেন।

হিটস্ট্রোক থেকে রোগীদের বাঁচাতে হাসপাতালে এয়ার কুলার ও এসির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট দিবাকর সিং জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হতে অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ । দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৬ জুন) বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১০

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১১

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১২

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৩

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৫

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৬

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৮

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৯

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

২০
X