কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হাড় কাঁপানো শীতে যখন সাধারণ মানুষের লেপের তলায় ওমে থাকার কথা, তখন রাজপথে চলছে এক অবিশ্বাস্য লড়াই। কনকনে হিমেল হাওয়ায় যখন হাতের আঙুল জমে যাওয়ার জোগাড়, ঠিক তখনই বিকট শব্দে গর্জে উঠল শক্তিশালী এককটি মোটরবাইক।

কুয়াশার বুক চিরে অকুতোভয় একদল মানুষের এই দুঃসাহসী অভিযাত্রা দেখে থমকে দাঁড়াতে বাধ্য হবে যে কেউ। এই দৃশ্য ভারতের রাজধানী দিল্লির আইকনিক কর্তব্য পথের। সামনেই দেশটির ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর সেই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়ায় নেমেছে ভারতীয় সেনাবাহিনীর কিংবদন্তি ডেয়ারডেভিলস মোটরসাইকেল রাইডার টিম।

৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বাইকের লোহার বডি বরফের মতো ঠান্ডা, তখন সেই চলন্ত বাইকের ওপরই অবলীলায় বিস্ময়কর মানব মিনার ও নানা শারীরিক কসরত প্রদর্শন করছেন জওয়ানরা।

রয়েল এনফিল্ড বুলেট নিয়ে তাদের এই রুদ্ধশ্বাস নৈপুণ্য দেখে মুগ্ধ সেখানে উপস্থিত দর্শনার্থীরা। হিতি শর্মার মতো অনেক তরুণী এই হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কেবল দেশপ্রেমের টানে ছুটে এসেছেন এই মহড়া দেখতে। এবারের আয়োজনের বিশেষত্ব হলো ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপন, যা প্যারেডজুড়ে এক ভিন্ন মাত্রা যোগ করবে। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লিতে এই দুর্ধর্ষ মহড়া আরও একবার দেশটির সামরিক শক্তি ও শৃঙ্খলার অনন্য নজির তুলে ধরল।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X