কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইন্ডিয়া নয়, ‘ভারতের’ প্রধানমন্ত্রী হিসেবে জি-২০ সম্মেলনে মোদি

জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে ‘ভারত’ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে ‘ভারত’ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের নাম পরিবর্তন বিতর্ক নতুন করে আবারও সামনে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নয়াদিল্লির জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে ‘ভারত’ ব্যবহার করেছেন তিনি। যদিও এত দিন বিশ্ব মঞ্চে ‘ইন্ডিয়া’ নামটিই ব্যবহৃত হয়ে আসছিল।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ‘ইন্ডিয়া’ নাম বাদ দিতে চায়, এমন গুঞ্জন বেশ আগে থেকেই প্রচলিত। সম্প্রতি ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি নথি সামনে আসতেই এই জল্পনা আবারও শুরু হয়। রাষ্ট্রপতির ওই নথির পরপর প্রধানমন্ত্রী মোদির আরেকটি নথি সামনে এলে এই জল্পনার পালে নতুন করে হাওয়া বইতে শুরু করে।

এমনকি গত বুধবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বরাতে বলা হয়, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি রেজুলেশন আনতে পারে মোদির সরকার। ওই রেজুলেশনে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে শুধু ভারত করা হতে পারে। যদিও দেশটির সংবিধানে বর্তমানে ইন্ডিয়া ও ভারত দুটি নামই উল্লেখ আছে।

ভারতের নয়াদিল্লিতে দুদিনের জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলন উপলক্ষে বিদেশি প্রতিনিধিদের জন্য ছাপানো পুস্তিকাতেও ভারত শব্দটি ব্যবহার করা হয়েছে। ওই পুস্তিকার শিরোনাম দেওয়া হয়েছে ‘ভারত, গণতন্ত্রের জননী’। এ ছাড়া এতে লেখা হয়েছে, ‘তাদের দেশের সরকারি নাম হলো ভারত। এটি সংবিধানে উল্লেখ আছে।’

এদিকে নাম পরিবর্তন নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা বলছেন, মোদি সরকার দেশের ইতিহাস বিকৃত করে ভারতকে বিভক্ত করছে। তবে বিরোধীদের দিকে অভিযোগের পাল্টা তীর ছুড়ে বিজেপি নেতারা বলছেন, বিরোধী নেতারা দেশ ও সংবিধানবিরোধী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১০

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১১

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১২

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৩

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৪

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৫

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৭

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৮

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৯

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০
X