কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সিকিমে পাহাড়ি ধস : আটকা ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক

সিকিমে পাহাড়ি ধস : আটকা ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক

ভারতের সিকিমে তিন দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ কারণে আটকা পড়েছেন ২ হাজার জনেরও বেশি পর্যটক। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশিও আছেন।

সিকিম প্রশাসন সূত্র জানিয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকা পড়েছেন ১ হাজার ৯৭৫ জন দেশি পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন সিঙ্গাপুরের বাসিন্দা।

কর্মকর্তারা বলছেন, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি চার চাকার গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে।

ভূমিধস ও পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কুইক রেস্পন্স টিমের সদস্যরা, সিকিম পুলিশ, সেনাবাহিনী, ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ১৯টি বাস এবং প্রায় ৭০টি ছোট ছোট গাড়ি পাঠানো হয়। এখনো পর্যন্ত তিনটি বাস এবং দুটি ছোট গাড়িতে করে প্রায় ১২৩ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ জুন রাতের পর থেকে ১৬ জুন সারা দিনে ভারি বৃষ্টিপাতের কারণে, সিংটাম-ডিকচু-রাংরান-মঙ্গন-চুংথাং সংযোগকারী রাস্তাগুলোর বেশ কয়েকটি জায়গায় ভূমিধস দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X