কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ময়ূর বেড়েছে পশ্চিমবঙ্গে 

ময়ূরের সংখ্যা বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ছবি : সংগৃহীত
ময়ূরের সংখ্যা বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ছবি : সংগৃহীত

ময়ূরের সংখ্যা বেড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তবে ময়ূরের সংখ্যা কত বেড়েছে সেটি বন অধিদপ্তরের কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। ময়ূর গণনার বিষয়ে তারা চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

বন অধিদপ্তরের বর্ধমান ডিভিশনের এডিএফও সোমনাথ চৌধুরী বলেন, জঙ্গলে বন্যপ্রাণী, বিশেষত ময়ূরের সংখ্যা অনেকটাই বেড়েছে। বিভিন্ন সময়ে এলাকাবাসী তা দেখতেও পাচ্ছেন। আগামী দিনে ময়ূরের গণনা করা যায় কি না, তা দেখা হবে। দুটি রেঞ্জে এই মুহূর্তে আনুমানিক পাঁচ শতাধিক ময়ূর রয়েছে।

বন অধিদপ্তর জানিয়েছে, পানাগড় ও দুর্গাপুর রেঞ্জে বনাঞ্চলের পরিমাণ যথাক্রমে প্রায় পাঁচ হাজার ও সাড়ে সাত হাজার হেক্টর। দুর্গাপুর রেঞ্জের দেউলে ময়ূর ও হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। ২০০৭ সালে দেউলে ৩০টি ময়ূর ছাড়া হয়েছিল। ফলে এখানে আগেও ময়ূর দেখা যেত। তবে তা দেখা যেত জঙ্গল লাগোয়া গৌরাঙ্গপুর, খেরোবাড়ির মতো কয়েকটি গ্রামে।

স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, তিন-চার বছর আগেও সপ্তাহে হয়তো একটি করে ময়ূরের দেখা মিলত। এখন প্রতিদিন দেখা যাচ্ছে। পানাগড় রেঞ্জে সেভাবে ময়ূরের দেখাই মিলত না। কিন্তু কয়েকবছর ধরে লবনধার, আদুরিয়া, অমরপুরে বিভিন্ন গ্রামের পুকুরে ময়ূর ঘুরতে দেখেছেন এলাকাবাসী।

এ ছাড়া পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এর কারণে সেখানে বিচরণভূমি বাড়ানো হচ্ছে। সবশেষ শুমারিতে উত্তরের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার পাওয়া গেছে। এদের মধ্যে ১০১টি পুরুষ এবং ১৩৪টি স্ত্রী গন্ডার ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X