কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে একটি শিঙাড়াকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশুদের মধ্যে তুচ্ছ এক ঝগড়াকে ঘিরে শেষ পর্যন্ত এক কৃষকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি বিহারের ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত কৃষকের নাম চন্দ্রমা যাদব (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের এক শিশু শিঙাড়া কিনতে গিয়ে অন্য কয়েকজন শিশুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় ওই শিশুর সিঙাড়া ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধরও করা হয়।

বিষয়টি জানতে পেরে চন্দ্রমা যাদব ঘটনাস্থলে গিয়ে শিশুদের ঝগড়া থামানোর চেষ্টা করেন এবং দোকানের সামনে দাঁড়িয়ে সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঠিক তখনই এক নারী তলোয়ার হাতে নিয়ে যাদবের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পাটনা হাসপাতালে নেওয়া হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত নারী পলাতক বলে জানা গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X