কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় পর্যটক কম, মন্দায় কলকাতার ব্যবসায়ীরা

কলকাতার একটি সড়ক। ছবি : এক্স
কলকাতার একটি সড়ক। ছবি : এক্স

ভিসা জটিলতায় পর্যটক কমেছে কলকাতায়। এতে মন্দার মুখে পড়েছেন সেখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ফলে প্রভাব পড়ছে স্থানীয় অথনীতিতেও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার মারকুইস স্ট্রিট, ফ্রির স্কুল স্ট্রিট, কেওয়াইডি স্ট্রিট ও সুদ্দর স্ট্রিট বাংলাদেশি পর্যটক অধ্যুষ্যিত অঞ্চল। প্রতি বছরের গ্রীষ্মকালে এ অঞ্চলে অনেক দর্শনার্থী আসেন। তবে ভিসা জটিলতায় এবার দর্শনার্থী কমেছে। ফলে অর্থনীতিতে তার প্রভাব পড়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশি দর্শনার্থীদের ভিসা জটিলতা দূর করতে কেন্দ্র সরকারের কাছে চিঠি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা ভিসা সহজীকরণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশি দর্শনার্থীরা জানান, বর্তমানে ভারতের ভিসা পেতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়; যা আগে আরও দ্রুত পাওয়া যেত। ভিসা পেতে সময় বেশি লাগায় দর্শনার্থী কমেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মৌসুমে প্রতিদিন কলকাতায় অন্তত ছয় হাজার দর্শনার্থী যান। কখনো সেটা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে যায়। তবে ভিসা জটিলতার কারণে বর্তমানে দর্শনার্থীর সংখ্যা কমে ২ থেকে ৩ হাজারে নেমে এসেছে।

ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফ শামীম জানান, গত আগস্ট মাস থেকে আমাদের ব্যবসায় মন্দা চলছে।

ঢাকা-কলকাতা চলাচলকারী সোহাগ পরিবহনের অপারেটর মনতোশ কুমার সাহা বলেন, আগের চেয়ে দর্শনার্থীর সংখ্যা অনেকে কমেছে। বর্তমানে একটি গাড়িতে ১২ থেকে ১৪ জনের মতো ভারতীয় যাত্রী থাকছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X