শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানবালাকে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা, বাংলাদেশি আটক

ভিস্তারা এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
ভিস্তারা এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে বিমানের মধ্যে বিমানবালাকে ঝড়িয়ে ধরে চুমু খাওয়ার অভিযোগে ভারতের মুম্বাইয়ে মোহাম্মদ দুলাল নামে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি বিমানের ভেতর এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা শুক্রবার (৮ সেপ্টেম্বর) জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে ওই ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগেই তিনি এমন কাজ করেন।

তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করেছি। তার নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।’

এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিমানের পাইলট। কিন্তু তাতেও কর্ণপাত করেননি তিনি। পরে বিমানটি মুম্বাইয়ে অবতরণ করলে মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। পরে তাকে স্থানীয় আদালতে তোলা হলে শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, কেন বাংলাদেশি ওই যাত্রী প্লেনের ভেতর এমন কাজ করেছেন সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে।

এদিকে, এ ঘটনায় ভিস্তারা এয়ারলাইন্স একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছে, তাদের ভিস্তারা ফ্লাইট ইউকে ২৩৪ প্লেনে এমন ঘটনা ঘটে। যেটি গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণ যাত্রী ও নিজেদের ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১০

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১১

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১২

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৩

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৪

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৫

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৬

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৯

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

২০
X