কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ডা. উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সোমবার সন্ধ্যায় সাদা হুন্দাই আই২০ গাড়ি ব্যবহার করে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটি তিন ঘণ্টারও বেশি সময় পার্ক করা ছিল।

এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হন বলে মঙ্গলবার (১১ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্ম নেওয়া উমর ‘আল ফালাহ মেডিকেল কলেজে’ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের ও ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু-কাশ্মীর ও হরিয়ানার পুলিশ বিস্ফোরক রাখার অভিযোগে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করে।

সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে উমর ফরিদাবাদ থেকে পালিয়ে যান। তদন্ত সূত্রে জানা যায়, আতঙ্কিত হয়ে তিনি বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে এ হামলার পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেছিলেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ১৯ মিনিটে গাড়িটি লালকেল্লার পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়। হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত উমরের কাছে পৌঁছায়।

এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই গাড়িটি চালিয়ে এগিয়ে আসছেন। সন্দেহভাজন হামলাকারী পুরো সময় গাড়ির ভেতরেই ছিলেন—হয়তো কারও জন্য অপেক্ষা করছিলেন বা নির্দেশের অপেক্ষায় ছিলেন বলে ধারণা পুলিশের।

এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ। ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ায় দিল্লি ও আশপাশের রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ছিন্নভিন্ন দেহাবশেষ ও ভাঙা গাড়ির টুকরো ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দৃশ্যটি ছিল ভয়াবহ। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে লোকনায়ক হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X