কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

নির্বাচনে হার, রাজনীতি-পরিবার ছাড়ার ঘোষণা প্রভাবশালী নারী নেত্রীর

আরজেডির প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। ছবি : সংগৃহীত
আরজেডির প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। ছবি : সংগৃহীত

ভারতের বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) করুণ পরাজয় হয়েছে। এরপরই দলের প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য পরিবার ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির বড় ধরনের পরাজয়ের একদিন পরই দলীয় প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য এক বিস্ময়কর ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া এক রহস্যময় পোস্টে তিনি জানান, তিনি পরিবার ত্যাগ ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিনীর অভিযোগ, দলের শীর্ষ নেতা ও তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় যাদব এবং রামিজের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। ২০২২ সালে বাবাকে কিডনি দান করা রোহিনী নিজের পোস্টে কোনো একটি ঘটনার দায়ও নিজের ওপর নিয়েছেন, যদিও তিনি সেটা নির্বাচনী পরাজয় নাকি অন্য কিছুর কথা বলেছেন তা স্পষ্ট নয়।

রোহিনী পোস্টে লিখেন, আমি রাজনীতি ছাড়ছি এবং আমি আমার পরিবারকে ত্যাগ করছি... সঞ্জয় যাদব ও রামিজ আমাকে এটাই করতে বলেছেন... আর আমি সব দোষ নিজের ওপর নিচ্ছি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে আরজেডি পরিবারে চলমান অস্থিরতা আরও বেড়েছে। এর মধ্যেই লালু যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব ইতোমধ্যেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি গঠন করেছেন জনশক্তি জনতা দল। এই দলটি এককভাবে নির্বাচন করলেও একটি আসনও পায়নি; এমনকি তেজ প্রতাপ তার নিজ আসন মহুয়াতেও পরাজিত হয়েছেন।

গুঞ্জন রয়েছে, রোহিনী তেজ প্রতাপের বহিষ্কারে ক্ষুব্ধ ছিলেন। নির্বাচনের আগেও তিনি দলকে ঘিরে অসন্তোষের বার্তা দিচ্ছিলেন, যদিও মাঝে মাঝে সমঝোতার ইঙ্গিতও দেন।

গত সেপ্টেম্বর তিনি কয়েকজন রাজনৈতিক নেতা ও পরিবারের সদস্যদের আনফলো করে একটি পোস্ট দেন, যেখানে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তিনি লিখেছিলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কখনো নিজের বা অন্য কারও জন্য কোনো অনুরোধ করেছি, কিংবা বাবাকে কিডনি দান করা নিয়ে কোনো মিথ্যা বলেছি, তবে আমি রাজনীতি ও জনজীবন থেকে সরে দাঁড়াব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X