কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

দুবাই এয়ারশোর উড়োজাহাজ প্রদর্শনী চলাকালে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নতুন বেশকিছু তথ্য সামনে এসেছে।

শনিবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রদর্শনী চলাকালে এলসিএ তেজস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এ সময় উপস্থিত দর্শনার্থীরা মুহূর্তটির ভিডিও ধারণ করেন। এতে আকাশে কসরত করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটিকে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যেতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা যায়।

দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় দর্শকরা তাদের আসন থেকে লাফিয়ে উঠে মোবাইলে দৃশ্যটি ধারণ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী রিয়েল এস্টেট পরামর্শদাতা আবু বকর নিজের ধারণ করা ভিডিওতে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তেজসের গতি ও অবস্থান পরিবর্তনের দৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, জেটটি নিচে নেমে আসছিল। আমরা ভেবেছিলাম পাইলট আবার উপরে তোলবেন, কিন্তু মুহূর্তের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রতিবেদনে বলা হয়েছে, এক আসনের এলসিএ তেজস বিমানটি একটি নেগেটিভ জি ম্যানুভার সম্পন্ন করার পর রোল ম্যানওভারে প্রবেশ করছিল। তবে তখন বিমানটি অত্যন্ত নিচু উচ্চতায় ছিল। রোল সম্পন্ন করতে গিয়ে বিমানটির উচ্চতা আরও কমে যায় এবং অনুভূমিক অবস্থায় ফিরতে ফিরতে এর ভার্টিক্যাল ডেসেন্ট স্পিড অত্যধিক বেড়ে যায়। ফলে মাটিতে ভয়াবহ সংঘর্ষ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত যায়।

দুর্ঘটনার পরে পাওয়া ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ—চারদিক ছড়িয়ে থাকা কালো, বিকৃত ধাতব অংশ।

নেগেটিভ জি কী?

নেগেটিভ জি হলো এমন এক ধরনের বল, যেখানে মাধ্যাকর্ষণের বিপরীত দিকে চাপ সৃষ্টি হয়। অ্যারোবেটিক ফ্লাইং, আকস্মিক ডাইভ বা প্রবল টারবুলেন্সে এই বল অনুভূত হয়। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে এটি পাইলটকে দিশেহারা বা অচেতন করে দিতে পারে। তাই পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

এয়ারশোর এই দুর্ঘটনায় ভারতের বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার নমনশ স্যাল (৩৪) প্রাণ হারান। তিনি হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকার গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্ত্রীও ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা। দাম্পত্য জীবনে তাদের ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার বাবা জগন্নাথ স্যাল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X