কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

থানায় রুটিন দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। হঠাৎ একটি চিতাবাঘ থানায় ঢুকে পড়ে। এ সময় পুলিশের পোষা কুকুর চিতাবাঘটির সঙ্গে লড়াই করার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি। ঘাড় কামড়ে নিয়ে গেছে পুলিশের কুকুরটি।

রাতের অন্ধকারে চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেটি। সেই ভিডিওর সত্যতা যাচাই না করেই শেয়ার করেছে আনন্দবাজার ডটকম।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর মধ্যরাতে নৈনিতাল জেলার বেতালঘাটে ঘটনাটি ঘটে। বেতালঘাট থানার মূল ফটক খোলা পেয়ে চুপি চুপি থানার ভিতরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। থানার দরজার সামনে পাহারা দিচ্ছিল পুলিশের পোষা একটি কুকুর। চিতাবাঘটিকে দেখে চিৎকার শুরু করে সে। কিন্তু কুকুরটিকে চিৎকারের বিশেষ সুযোগ দেয়নি হিংস্র চিতাবাঘ।

বিদ্যুৎগতিতে দৌড়ে গিয়ে থানার অন্দর থেকে কুকুরটির ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় বাঘটি। লড়াই করার চেষ্টা করলেও চিতাবাঘের সঙ্গে পেরে ওঠেনি কুকুরটি।

পুরো ঘটনাটি থানার ভিতরের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, শেষমেশ চিতাবাঘের চোয়াল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল কুকুরটি। বর্তমানে সেটি চিকিৎসাধীন। তবে কুকুরটি কেমন আহত হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

কুকুর এবং চিতাবাঘের ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে সচিন গুপ্ত নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। তা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘‘এই জন্যই বলে চিতাবাঘ খুব বিপজ্জনক প্রাণী। এখন কুকুরটি কেমন আছে কে জানে।’’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X