কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে চোরাই জ্বালানি নিয়ে ভারতীয় ক্রুসহ জাহাজ আটক

ইরানের বিপ্লবী গার্ড  বাহিনীর মহড়া। পুরোনো ছবি
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহড়া। পুরোনো ছবি

লাখ লাখ লিটার চোরাই জ্বালানিসহ একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটিতে এক ডজন ভারতীয় ক্রু রয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করেছে।

রোববার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলআরাবিয়া জানিয়েছে, এসওয়াতিনির পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটি ‘চোরাচালানি জ্বালানি’ পরিবহন করছিল। হরমুজ প্রণালি থেকে এটিকে আটক করা হয়েছে। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথে ইরানি বাহিনী অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে থাকে।

স্থানীয় একজন আইআরজিসি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে ১৩ ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক।

এর আগে চলতি মাসের শুরুতেই আইআরজিসি মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কার ও ২১ নাবিককে মুক্তি দিয়েছে।

তালারা নামের ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমার দিকে ঢুকে পড়ে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায়, জাহাজটির কার্গোতে ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য, যা ‘অবৈধভাবে সিঙ্গাপুরমুখী’ ছিল। চোরাচালানকারীর পেছনে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে জানানো হয়।

ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X