কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

মঙ্গলবার নেপালে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি : সংগৃহীত
মঙ্গলবার নেপালে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি : সংগৃহীত

নেপালে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলের বাজহাং জেলায় এ দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট।

নেপালি জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, প্রথম ভূমিকম্প আজ দুপুর ২টা ৪০ মিনিটে আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের পর ২৫ মিনিট পর বিকেল ৩টা ০৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ রেকর্ড করা হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাত্র ৫০ মিনিটের ব্যবধানে নেপালে চারবার ভূমিকম্প হয়েছে। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এ তথ্য দিয়েছে এনডিটিভি। এসব ভূমিকম্প নয়াদিল্লিতিও অনুভূত হয়েছে।

এদিকে ভারতের অরুণাচল প্রদেশে বিকেল সাড়ে ৩টার দিকে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প এবং উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

তবে এসব ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল সোমবার ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম।

এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। সে সময় সার্চ ইঞ্জিন গুগলের তথ্যে জানা যায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X