কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৬০ শতাংশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও বাড়ছে পেঁয়াজের দাম। গত দুই সপ্তাহে ভারতের পেঁয়াজের দাম ৬০ শতাংশ বেড়েছে। যা আগামী ডিসম্বরে নতুন ফসল না ওঠা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সরকারি তথ্যানুসারে গত ২৫ অক্টোবর পর্যন্ত ভারতে কেজিতে পেঁয়াজের দাম বেড়ে ৭০ টাকায় পৌঁছেছে। ইকোনোমিকস টাইমসের তথ্যমতে, গত এক সপ্তাহে মহারাষ্ট্রে পেঁয়াজের কেন্দ্র হিসেবে পরিচিত লাসালগাঁও এপিএমসিতে দাম ১৮ শতাংশ বেড়েছে।

ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) জানিয়েছে, বর্তমানে ভারতের বিভিন্ন বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ আগের চেয়ে এ দাম উল্লেখযোগ্যহারে বেড়েছে। নতুন খরিফ শস্য বাজারে না ওঠা পর্যন্ত দাম অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহমেদনগর পেঁয়াজ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান নন্দকুমার শিরকে ইকোনোমিক টাইমসকে বলেন, বাজারে গত ১০ দিনে প্রতি কেজিতে পেঁয়াজের দাম প্রায় ১০ রুপি বেড়েছে। বর্তমানে মহারাষ্ট্রের বেশিরভাগ বাজারে পেঁয়াজের মূল্য কেজিপ্রতি কেজি ৪৫ থেকে ৪৮ রুপি। যা ১০ অক্টোবরে মহারাষ্ট্রর লাসালগাঁও বাজারে পাইকারিতে ছিল ২৪ রুপি। এটি গত মঙ্গলবারে বেড়ে ৩৮ রুপিতে ঠেকেছে।

গত আগস্ট মাসে ভারতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এ সময় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ করারোপ করে। খরিফ শস্যের বীজ বপনে দেরি এবং চাষের জমি কমার কারণে এ দাম বাড়ে বলে জানান বাজার বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি শুরু করে কেন্দ্রীয় সরকার।

শিরকে জানান, পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। গত ১৫ দিনে ভারতের বাজারে মজুত থেকে সরবরাহ ৪০ শতাংশ কমেছে। আগে বাজারে প্রতিদিন ৪০০ ট্রাক পেঁয়াজ এলেও গত ১৫ দিনে তা কমে ২৫০ ট্রাকে নেমে এসেছে। খরিফ মৌসুমের লাল পেঁয়াজ বাজারে আসতে দুই মাস দেরি হচ্ছে। ফলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন শিরকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত কম হয়েছে। এ ছাড়া দুই বছরে কৃষকের ক্ষতি হওয়ায় এ প্রদেশগুলোতে খরিফ পেঁয়াজ বপন অনেকটাই কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X