ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে নেই ছাত্রদল-বাম

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়েছে বিভিন্ন পর্যায়ের মানুষ। ছবি : সংগৃহীত
শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়েছে বিভিন্ন পর্যায়ের মানুষ। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে সব ছাত্রসংগঠন অংশগ্রহণ করলেও এখনো আন্দোলনে কোনো উপস্থিতি নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর।

খোঁজ নিয়ে জানা যায়, চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সদ্য গঠিত আপ বাংলাদেশ, জুলাইয়ের চেতনা ধারণকারী প্রায় ৩৫টি সংগঠনকে নিয়ে গঠিত জুলাই ঐক্য, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়েছে। তবে উপস্থিত নেই দেশের অন্যতম ক্রিয়াশীল ছাত্রসংগঠন ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো।

সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে মিছিল নিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটে শাহবাগ ব্লক করে বিভিন্ন পর্যায়ের ছাত্র-জনতা। এরপর একে একে যোগ দেয় এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। এতে যোগ দিয়েছে রিকশাচালক, জুলাই গণঅভ্যুত্থানের আহতরাও।

আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে বাম ছাত্রসংগঠনের বক্তব্য পাওয়া যায়নি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কালেবেলাকে বলেন, ‘আমরা ছাত্রদলের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। এই বিষয়ে (আন্দোলনে অংশগ্রহণ) আমরা পরে জানাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X