স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত উত্তেজনার ছায়ায় মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ!

ধর্মশালা স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
ধর্মশালা স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ভারতের ধর্মশালায় এক অদ্ভুত সন্ধ্যা দেখা গেল। মাঠে ছিল প্রিয় ক্রিকেট, গ্যালারিতে উত্তেজনায় থরথর দর্শক। হঠাৎই সব থেমে গেল—লাইট নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন স্তব্ধ হয়ে গেল পুরো স্টেডিয়াম। এরপর জানা গেল, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএলের পাঞ্জাব ও দিল্লির মধ্যকার ম্যাচ।

আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। কিন্তু প্রথম ইনিংসের ১০.১ ওভারের মাথায় হঠাৎ করেই খেলা থেমে যায়। মাঠের একটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যায় এবং এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে HPCA স্টেডিয়ামের একটি আলো টাওয়ার কাজ করা বন্ধ করে দেয়। আমরা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য দুঃখিত।’

তবে কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এর পেছনে ছিল আরও বড় একটি কারণ—সীমান্ত পরিস্থিতির দ্রুত অবনতি।

খেলার মাঝপথে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ধীরে ধীরে দর্শকদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। স্টেডিয়ামে উপস্থিত পুলিশ ও অপারেশন টিম শান্তভাবে দর্শকদের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ করতে অনুরোধ করে।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ‘কোনো হুড়োহুড়ি বা আতঙ্ক ছিল না। পুলিশ এসে অনুরোধ করেছিল ধীরে ধীরে বেরিয়ে যেতে। সবাই শান্তভাবে মাঠ ছেড়েছে।’

পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রথমে খেলোয়াড়দের পরিবারকে নিরাপদে হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়।

ধর্মশালা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে জম্মু অঞ্চলে সামরিক উত্তেজনা নিয়ে দিনভর খবর আসছিল। এরই মাঝে ধর্মশালায় লাইট ব্যর্থতা ও সতর্ক পরিবেশে ম্যাচটি বন্ধ করা হয়। যদিও শহরে বিদ্যুৎ বিভ্রাটের কোনো খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X