শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে ভারতে লাখো মানুষের সমাবেশ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শনিবার কেরালায় সমাবেশ করেছেন লক্ষাধিক ভারতীয়। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শনিবার কেরালায় সমাবেশ করেছেন লক্ষাধিক ভারতীয়। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাজ্যটির কোঝিকোডে লক্ষাধিক ভারতীয় নাগরিকের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহৎ এই সমাবেশের আয়োজক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) কেরালা কমিটি বলেছে, একটি স্পষ্ট বার্তা দিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। বার্তাটি হলো : ফিলিস্তিন বাঁচান, মানবতা বাঁচান। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করে ফিলিস্তিন মুক্ত করুন।

আয়োজকরা আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রতি বিশ্ববাসীর মনোযাগ আকর্ষণ করতে তারা এই সমাবেশ করেছেন। চূড়ান্ত শান্তি আনতে সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সংলাপের ওপর জোর দিয়েছেন তারা।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মিছিল ও সমাবেশ করছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X