সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৬২ বছর পর দিল্লি-মুম্বাইয়ে একই দিনে বৃষ্টি

ছয় দশকের বেশি সময় পর একই দিনে বৃষ্টিতে ভিজেছে দিল্লি ও মুম্বাই।
ছয় দশকের বেশি সময় পর একই দিনে বৃষ্টিতে ভিজেছে দিল্লি ও মুম্বাই।

ভারতের দিল্লি ও মুম্বাই শহরে গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। ছয় দশকের বেশি সময় পর এ দুই শহরে একই দিনে বৃষ্টির ঘটনা ঘটল। সবশেষ ১৯৬১ সালের ২১ জুন দিল্লি ও মুম্বাইয়ে একই দিনে বৃষ্টি হয়েছিল।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, পূর্বাভাসের চেয়ে দুদিন আগে দেশটির রাজধানীতে বৃষ্টি হলেও মুম্বাইয়ে হয়েছে দুই সপ্তাহ পর।

আবহাওয়া বিভাগের মহাপরিচালক ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এটি মুম্বাইসহ মহারাষ্ট্রজুড়ে বিরাজ করছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মুর কিছু এলাকায় মৌসুমি বায়ু পৌঁছেছে। সামনের দুদিনে এটি আরও এগিয়ে যাবে এবং অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়বে।

দীর্ঘ প্রতীক্ষিত এ বৃষ্টিতে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে শহরবাসী কিছুটা স্বস্তি পেলেও দিল্লির গুরুগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

এ ছাড়া আবহাওয়া বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টার মুম্বাই ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার দিনের বেলায় এ শহরে আরও বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১১

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১২

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৩

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৪

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৫

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৬

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৭

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৮

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৯

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

২০
X