কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে ঘাস কাটার সাজা দিলেন আদালত!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুলিশকে ঘাস কাটার সাজা দিয়েছেন আদালত। বিষয়টি শুনে অবাক লাগলেও ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারবানি জেলায় এমন ঘটনাই ঘটেছে।

জানা যায়, আদালতে আসামি নিয়ে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ সদস্যের। আর এতেই ক্ষুব্ধ হন ম্যাজিস্ট্রেট। পরে দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দেওয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। পারবানির মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে গ্রেপ্তার করা এক আসামিকে নিয়ে আদালতে হাজির হন। কিন্তু ১১টায় হাজিরার কথা থাকলেও, ওই দুই পুলিশ সদস্য আধা ঘণ্টা পরে আদালতে হাজির হন। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

এই ঘটনায় ব্রিবত স্থানীয় পুলিশ। তাদের প্রশ্ন- বিচারক এমন সাজা কেন দেবেন? কর্তৃপক্ষকে দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।

এদিকে, ম্যাজিস্ট্রেটের আদেশ এখনো কার্যকর হয়নি বলে জানিয়েছে ডেকান হেরাল্ড। এখনো ঘাস কাটেননি দুই পুলিশ সদস্যও। আপাতত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছেন তারা। অন্যদিকে, দেশটির পুলিশ সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X