মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিমান বিধ্বস্ত, আরোহীরা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের তেলাঙ্গানা রাজ্যের মেডাক জেলায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলটের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানবাহিনী জানায়, বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভেতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।

ভারতীয় বিমান বাহিনী এক্স-এ (পূর্বে টুইটার) বলেছে, একটি Pilatus PC 7 Mk II বিমান আজ সকালে এএফএ (হায়দরাবাদ) থেকে নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। আইএএফ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে বিমানটিতে থাকা উভয় পাইলটই মারাত্মক আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় বেসামরিক জানমালের কোনো ক্ষতি হয়নি।

Pilatus PC 7 Mk II বিমানটি একটি একক-ইঞ্জিনবিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীরভাবে দুঃখজনক যে দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারগুলোর সাথে সহমর্মিতা জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X