কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে জানা গেল ওডিশার ট্রেন দুর্ঘটনার কারণ

গত ২ জুন বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
গত ২ জুন বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ভারতের ওডিশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ অবশেষে খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। রেললাইনের লেভেল ক্রসিংয়ের প্রতিবন্ধক সংস্কার করা শ্রমিকরা রেল নেটওয়ার্কের স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতির সংযোগে ভুল করায় এ দুর্ঘটনা ঘটেছিল বলে তদন্তে উঠে এসেছে।

গত ২ জুন রাজ্যটির বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটে। এতে ২৮৮ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।

রয়টার্সের খবরে বলা হয়, ওই দিন সন্ধ্যায় কলকাতা থেকে চেন্নাইগামী যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেন বহানগা বাজার স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে পেছনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে করমণ্ডলের কয়েকটি বগি ছিটকে গিয়ে পাশের ডাউন লাইনে পড়ে। আর এ সময় ওই লাইন ধরে বিপরীত দিক থেকে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিগুলোর আঘাতে হওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

তদন্ত প্রতিবেদনে ভারতীয় রেলওয়ের সেফটি কমিশনের (সিআরএস) তদন্তকারীরা জানিয়েছেন, নিকটবর্তী লেভেল ক্রসিংয়ের প্রতিবন্ধকে ঘনঘন ঘটা সমস্যা মেরামত করতে সিগন্যালিং সার্কিটে কিছুটা পরিবর্তন করা হয়। আর এ জন্যই প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রেলের কর্মীদের কাছে মান সার্কিট ডায়াগ্রাম ছিল না। এ জন্য তারা মেরামতের জন্য বুম-ব্যারিয়ার সার্কিটকে অফলাইনে নেওয়ার চেষ্টা করলে সিগন্যালিং সিস্টেমের সংযোগে ত্রুটি ঘটে। এই ত্রুটিপূর্ণ সিস্টেম যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেসকে সোজা লাইনে না পাঠিয়ে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের দিকে চালিত করে। এতেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X