কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে ১০ মিনিটের মধ্যে না বসলে টিকিট বাতিল!

ট্রেনের সিট। ছবি : সংগৃহীত
ট্রেনের সিট। ছবি : সংগৃহীত

সেবার মান বৃদ্ধি করতে ট্রেনে নতুন নিয়ম আরোপ। নিয়ম অনুযায়ী, একজন যাত্রীকে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত ১০ মিনিটের মধ্যে নিজের আসনে বসতে হবে। অন্যথায় বাতিল হয়ে যাবে তার সিট।

কারণ হিসেবে বলা হয়েছে, অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময়ে ট্রেনে উঠলেও যাত্রীরা নিজের আসনে বসেন না বা বসতে পারেন না। ফলে টিকিট চেক করতে এসে ভ্রমণ টিকিট পরীক্ষক বা টিটিই বিব্রতকর অবস্থায় পড়েন। এজন্য ট্রেনে ওঠে নিজ আসনে বসার বিষয়ে কড়াকড়ি করে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেলওয়ে।

নিউজ এইটিনসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রী যদি নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে ঝামেলায় পড়তে পারেন। কারণ, নির্দিষ্ট আসনের পাশে এসে টিকিট পরীক্ষক ১০ মিনিট অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে যদি যাত্রী নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আসনটিকে ‘আনঅকুপাইড’ হিসেবে চিহ্নিত করবেন।

বিষয়টি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে পড়ে, এত অল্প সময়ে কীভাবে নিজের আসনে পৌঁছাবে যাত্রীরা? বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে পরিষ্কার করেন দেশটির রেলের ডিজি যোগেশ বাওয়েজা। তিনি বলেন, সাধারণত ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট পর টিকিট চেক করতে যান টিটিইরা। তারপরও আসনের কাছে গিয়ে তারা অন্তত ১০ মিনিট অপেক্ষা করবেন। সুতরাং সময় হচ্ছে মোট ৪০ মিনিট।

ভারতীয় দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যেই একটা খারাপ অভ্যাস রয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন, কিন্তু ট্রেনের বগিতে আসতে আসতেই দেরি হয়ে যায়। কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন। কিন্তু ট্রেনে উঠলেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনো স্টেশন থেকে। এই ধরনের অভ্যাস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়। রেলের নতুন নিয়মে এই অভ্যাসে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সরকারি রেলওয়ে কোম্পানি এবং সরকারের রেল মন্ত্রণালয়ের একটি বিভাগীয় সংস্থা। দেশের রেল পরিবহনের সিংহভাগ এই সংস্থার মালিকানাধীন। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলোর অন্যতম। প্রতিদিন ১ কোটি ৮০ লাখেরও বেশি যাত্রী এবং ২০ লাখ টনেরও বেশি পণ্য রেলপথে চলাচল করে। এই সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবাকর্মী নিয়োগকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X