কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের টিকিটে আজ ৩২ ডিসেম্বর ২০২৩!

ভাইরাল হওয়া টিকিটের ছবি।
ভাইরাল হওয়া টিকিটের ছবি।

আজ কত তারিখ? এই প্রশ্নের জবাবে যে কেউ একবাক্যে বলে দেবেন ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ। কিন্তু যদি বলা হয় আজ ৩২ ডিসেম্বর ২০২৩ তারিখ! ব্যাপারটি অবাস্তব হলেও রেলওয়ের আখাউড়া-কুমিল্লা রুটের ৪নং কমিউটার ট্রেনের ৩২ ডিসেম্বর ২০২৩ তারিখের টিকিটের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া টিকিটগুলোর আসল কিনা কালবেলার পক্ষ থেকে সেটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‘বাংলাদেশ রেলওয়ে ট্রেন ইনফরমেশন’ নামে একটি ফেসবুক গ্রুপে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে বেনামে ওই টিকিটের ছবি পোস্ট করা হয়। বেনামী পোস্টদাতা ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ৩২ তারিখের শুভেচ্ছা, এই বছর শেষ হবার নয়।’

ছবিতে দেখানো টিকিটগুলো সরাসরি রেলওয়ের নয় বরং সেটি ‘মেসার্স এস আর ট্রেডিং’ নামে একটি কোম্পানির। কুমিল্লা থেকে আখাউড়া চলাচলকারী কমিউটার ট্রেন ছাড়াও আরও কয়েকটি ট্রেনের পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ‘মেসার্স এস আর ট্রেডিং’।

এদিকে ৩২ তারিখ সম্বলিত ওই টিকিটের ছবি পোস্ট করার পর থেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বেশ হাস্যরসের সৃষ্টি করে।

নূরুল আমিন মিঠু নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এই দিনের অপেক্ষায় ছিলাম, বাংলাদেশ পারে না এমন কোনো কিছু নেই- প্রমাণিত।’ মো. আলিফ হোসেন নামে অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ৩৩ তারিখের টিকিট লাগবে।’

অন্যদিকে মেহেদী হাসান নামে এক ব্যক্তি মজা করে লিখেছেন, এ জন্য এখনও বেতন পাইতেছি না। মাস তো শেষ হয় না।’

তবে কমেন্টে কেউ কেউ কটাক্ষও করেছেন। মাও. মুফতি খাইরুল ইসলাম আনসারী নামের একজন ফেসবুক ব্যবহারকারী টিকিট বিক্রি করা প্রতিষ্ঠানকে ‘অটোপাশ’ বলেও উল্লেখ করেছেন। এছাড়া এম এইচ মুন্না নামে একজন বলেছেন, ট্রেনে কর্তৃপক্ষ নতুন বছর চায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X