কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে কেজরিওয়াল, কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী   

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি গ্রেপ্তার হওয়ায় তার ক্ষমতাসীন সরকার ও দল আম আদমি পার্টি বড় ধরনের নেতৃত্বের সংকটে পড়েছে। এমন সংকটকালে সরকার ও দল পরিচালনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কেজরিওয়ালের স্থলাভিষিক্ত কে হবেন সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এখন দল ও সরকার দুটিই একসঙ্গে সামলাতে পারবেন, কেজরিওয়ালের এমন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করাই দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এনডিটিভির খবর অনুযায়ী, অরবিন্দের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নাম আলোচনায় রয়েছে। তিনি একজন সাবেক আইআরএস কর্মকর্তা। এ ছাড়া মন্ত্রিপরিষদ সদস্য অতীশি ও সৌরভ ভরদ্বাজের নাম আলোচনায় আসছে।

কেজরিওয়ালের মন্ত্রিসভার বেশ প্রভাবশালী সদস্য অতীশি। তিনি একাই বেশ কয়েকটি মন্ত্রণালয় সামলে আসছেন। এদের মধ্যে রয়েছে শিক্ষা, অর্থ, পিডব্লিউডি, রাজস্ব ও পরিষেবা। তাকে অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

অতীশি আম আদমি পার্টির একজন মুখপাত্রও বটে। তিনি আম আদমি পার্টি সরকার ও অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে কথা বলে আসছেন। এ ছাড়া সংবাদ সম্মেলন ও টকশোতে বিজেপিকে একহাত নিয়ে আসছেন।

অন্যদিকে সৌরভ ভরদ্বাজও দিল্লি মন্ত্রিসভার এক পরিচিত মুখ। তিনি স্বাস্থ্য ও নগর উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলে আসছেন তিনি। এ ছাড়া দলের একজন সুপরিচিত মুখও সৌরভ। তিনি দলের নেতাদের ঢাল হিসেবে কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিজেপি ও ভারতীয় ক্ষমতাসীন সরকারের ওপর তোপ দাগিয়ে আসছেন।

তবে গত ডিসেম্বরে ‘আমিও কেজরিওয়াল’ নামে একটি প্রতীকী জরিপ পরিচালনা করে আম আদমি পার্টি। সেখানে মানুষে কাছে জানতে চাওয়া হয় যে গ্রেপ্তার হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত হবে নাকি জেলে বসে সরকার পরিচালনা করা উচিত হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভরদ্বাজ বলেছেন, এই জরিপে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছেন কেজরিওয়ালের প্রতি দিল্লির জনরায় রয়েছে। তিনি নির্বাচিত হয়েছেন। তাই যেখান থেকেই হোক না কেন শুধু তিনিই দিল্লিতে সরকার চালাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X